৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

১৯ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

১৯ বছর পর হাটহাজারী থানার অপহরণ ও ধর্ষণ মামলার আসামি মো.আব্দুল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (৮ জুন) সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার এই তথ্য জানান।মো. আব্দুল করিম হাটহাজারী থানার ধলই এলাকার খাইরুল বশরের ছেলে। র‌্যাব জানিয়েছে, ঘটনার শিকার কিশোরী স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে করিম তাকে প্রেমের প্রস্তাব দিত এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। কিশোরী এই প্রস্তাবে রাজি না হওয়ায় করিম তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দিত। ২০০৪ সালের ২৬ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে করিম ও কয়েকজন সহযোগি তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষক করিম তাকে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর পিতা আবদুল জলিল বাদী হয়ে হাটহাজারী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।মো. নুরুল আবছার জানান, অপহরণ ও ধর্ষণ মামলা হওয়ার পর থেকে আসামি মো.আব্দুল করিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আসামি করিমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিচার কার্যক্রম চলাকালে করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ জুন) হাটহাজারী থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় আভিযান চালিয়ে ১৯ বছর পর করিমকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page