৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

হেয়ার কাট নীতি বাতিলের দাবিতে চট্টগ্রামে আমানতকারীদের অবস্থান কর্মসূচি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> হেয়ার কাট নীতি বাতিল, ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামের এনায়েতবাজার এলাকায় একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে গ্লোবাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের শাখার সামনে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা।আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এ সময় তারা গ্লোবাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন।ভুক্তভোগী আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও নির্বাচিত সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা নির্ধারণ করা হয়েছে, যা লাখো আমানতকারীকে ক্ষতির মুখে ফেলবে।আমানতকারী ও স্কুল শিক্ষক রাকিব উদ্দীন বলেন, “আমার কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে পরিবার নিয়ে আজ বিপদের মধ্যে আছি। আমরা চাই সরকার আমাদের সঙ্গে আস্থার জায়গা থেকে কথা বলুক।”তিনি আরও বলেন, “গ্লোবাল ইসলামী ব্যাংকে টাকা রেখে এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবিনি। ভালো মুনাফার আশায় কষ্টার্জিত অর্থ ব্যাংকে রেখেছিলাম। এখন উল্টো আমানতই ঝুঁকিতে পড়েছে।”আরেক গ্রাহক সাবরিনা মুস্তফা বলেন, “ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের পর থেকেই গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।”তিনি অভিযোগ করেন, আমানতের অর্থ উত্তোলনে নানা জটিলতার পাশাপাশি এখন ‘হেয়ার কাট’ নামে জমা অর্থের একটি অংশ কেটে রাখার আশঙ্কা তৈরি হয়েছে।প্রসঙ্গত, তিন দফা দাবিতে একীভূত পাঁচ ব্যাংকের বিভিন্ন শাখায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন গ্রাহকরা। তাদের দাবিগুলো হলো— অবিলম্বে আমানতের টাকা ফেরত দিতে হবে, হেয়ার কাট নীতি বাতিল করতে হবে এবং সব ধরনের লেনদেন স্বাভাবিক করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page