২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালীতে এনসিপির প্রচারণা শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল নোয়াখালী প্রতিনিধি >>> হাদীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া এবং বিজয়ের মাস উপলক্ষে দেশের জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতিকের প্রার্থী ব্যারিস্টার মো. ওমর ফারুক তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) চাটখিলে আয়োজিত একাধিক কর্মসূচির মাধ্যমে এই প্রচারণার শুরু হয়।কর্মসূচির শুরুতে গুলিবিদ্ধ হয়ে আহত ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবীতে মানববন্ধন করা হয়। এরপর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিনি সাধারণ মানুষের মাঝে জাতীয় পতাকা বিতরণ করেন। পরে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও খেজুর বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।এ সময় ব্যারিস্টার ওমর ফারুক বলেন, “ভারতীয় আগ্রাসনকে ভেঙ্গে, ৫৪ বছরের বাজে বন্দোবস্ত ভেঙ্গে আমরা যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছি, তা আংশিক বাস্তবায়ন হয়েছে মাত্র। হাদী আগ্রাসন বিরোধী শক্তির সেনাপতি। সেই সেনাপতিকে নিঃশেষ করে দিলে আবার সেই পুরোনো বাজে বন্দোবস্তে ফেরত যেতে পারবে। সেই বিশ্বাসে তাকে গুলি করা হয়েছে। হাদীর পক্ষে আজ সমগ্র বাংলাদেশ দাড়িয়েছে।”তিনি আরো বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে না। যখন পুলিশের অস্ত্র কোমরে থাকে, তখন সন্ত্রাসীদের অস্ত্র মাথায় উঠে যায় এই অবস্থার নিস্তার চায়। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই এনসিপির রাজনীতির মূল লক্ষ্য।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক মো. হানিফ, চাটখিল উপজেলা প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, রাশেদুল ইসলাম, মুফতি নাজমুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, ব্যারিস্টার ওমর ফারুকের নেতৃত্বে নোয়াখালী-১ আসনে একটি ইতিবাচক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশাবাদী।কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যারিস্টার ফারুকের সুস্থ ও গণমুখী রাজনীতির পক্ষে একাত্মতা প্রকাশ করেন এবং শাপলা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page