আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন তরুণ ও শিক্ষিত সমাজসেবক মোঃ বিপুল ইসলাম পাটোয়ারী।তিনি বর্তমানে চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সহ-সম্পাদক এবং ঢাকার কাফরুল থানা বিএনপির সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্বও পালন করছেন তিনি। বর্তমানে তিনি নারায়নপুর আর কে উচ্চ বিদ্যালয়ের সভাপতি, ঢাকা মিরপুরে অবস্থিত আল হেরা বহুমুখী সমবায় সমিতির নির্বাচিত পরিচালক, ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের সহ-সভাপতি এবং জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।করোনা মহামারী, বন্যাসহ বিভিন্ন দুর্যোগের সময় তিনি নেতাকর্মীদের নিয়ে এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করেছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিপুল ইসলাম পাটোয়ারী উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। তিনি হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।তিনি বলেন, সুশাসন, সততা ও স্বচ্ছতাকে ভিত্তি করে ইউনিয়নের প্রতিটি কাজ পরিচালিত হবে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা হবে।এলাকাবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করার প্রত্যয়ে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।


মন্তব্য