৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইমন মিয়া, সোনারগাঁও থেকে >>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মিনিট্রাকের পেছনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় চালক ও মালামালের মালিকসহ দুই যুবক নিহত হয়েছেন।​শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার টিপরদী এলাকার চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।​নিহতরা হলেন—বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে ও মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে ও মালামালের মালিক মোঃ মনির খলিফা (২৮)।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯ রেজিস্ট্রেশনধারী একটি মিনিট্রাক চলাকালীন সামনের একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিট্রাকটি ওই গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকের কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত অবস্থায় ভেতরে আটকা পড়েন।খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই লেনে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি থাকলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনা কবলিত মিনিট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page