১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্দূনীতির মাধ্যমে নিয়োগ বানিজ্য ও ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে লুকোচুরি অনিয়মের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, নারী নেত্রী গৌরী ভট্টাচার্য, অ্যাড. বুরহান উদ্দিন দোলন, অ্যাড. এনাম আহমদ।বক্তারা বলেন, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে ভিসি লুকোচুরিসহ একের পর এক নিয়ম বর্হিভূতভাবে নিয়োগ বানিজ্য ও অনিয়ম করেই চলেছেন। তিনি শুরুতেই বিতর্কিত হয়েছেন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মচারী নিয়োগ পরীক্ষা সুনামগঞ্জে না করে ৫শত কিলোমিটার দূরে গাজীপুরে করার পায়তাঁরা করছেন। এই বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে নিয়ম বর্হিভূতভাবে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগপ্রাপ্ত কে সেই মনোয়ার হোসেন, লিখিত পরীক্ষা না নিয়েই তাকে এই পদে কিভাবে নিয়োগ দেয়া হয়েছে তা জানতে চান বক্তারা।সহকারী হিসাব রক্ষন পদে নিয়োগপ্রাপ্ত মনোয়ার হোসেন হচ্ছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসাইনের আপন ছোট ভাই। নীতিমালার কোন তোয়াক্কা না করেই ভিসি মনোয়ার হোসেনকে কিভাবে এই পদে নিয়োগ দিলেন তা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং র্দূনীতি দমন কমিশন কর্তৃক সুষ্টু তদন্তের মাধ্যমেই নিয়োগ বানিজ্যসহ নিময় বর্হিভূতভাবে নিয়োগের বিষয়ে ভিসিসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান এবং এই র্দূনীতির সাথে কে কে জড়িত সঠিক তদন্ত হলেই বেরিয়ে আসবে সকল র্দূনীতির বরপূত্র সকল রাগব বোয়ালরা। অন্যতায় আগামীতে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন নেতারা। ##

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page