সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল থেকেই খন্ড খন্ড মিছিলে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভায় মিলিত হয়।সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর কেবল অতীতের কোন স্বরণের দিন নয়। এটি গণতন্ত্রে অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এছাড়া বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তারা।সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।





মন্তব্য