২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে সৌমিতা সরকার নিঝুম (৮) নামে এক এস আই এর ৮ বছরের কন্যা শিশুর মৃ’ত্যু হয়েছে।শুক্রবার বিকেলে এশিয়া মহাদেশের মধ্য বিখ্যাত রামসাইট টাঙ্গুয়ার হাওর এলাকায় এই মমর্ান্তিক দু’র্ঘ’ট’নাটি ঘটে। নি’হ’ত নিঝুম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।একাধিক সূত্রে জানা গেছে, ভ্রমণশৈলী নামে হাউজবোটটি নির্মাণের পর উদ্বোধনী এটাই ছিল প্রথম ট্রিপ আজ।নতুন চালু হওয়া এই হাউজবোটে প্রথম দিনে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হন এই উপ পরিদর্শকের পরিবার ও স্বজনরা । হাওরের পানিতে গোসল শেষে বোটটি নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা করে। এসময় হাউজবোটের পেছন থেকে সামনের দিকে আসার পথে অসাবধানতাবশত বোটের ইঞ্জিনের মধ্যে পড়ে যায় শিশু কন্যা নিঝুম।হাউজবোটের স্বত্বাধিকারী পংকজ রায় জানান, এটি তাদের প্রথম ট্রিপ ছিল। দুর্ঘটনার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। ইঞ্জিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করা হলেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মেশিনের আ’ঘা’তে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।নি’হ’তে’র বাবা এসআই স্বপন চন্দ্র সরকার সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন, তিনি জানান, স্ত্রী, দুই মেয়ে ও আত্মীয়ের সঙ্গে নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিল। কিন্তু দু’র্ঘ’ট’না’য় মেয়েটিকে হারালাম।টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ের মৃ’ত্যু’র খবরটি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page