২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সাতকানিয়া ভূমি অফিস ঘুষ ও দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা নিশ্চিত করণ ও গ্রাহক হয়রানিমুক্ত করণের লক্ষ্যে দালালদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্ক সতর্কবার্তা দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।সোমবার (২৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে, এসিল্যান্ড সাতকানিয়া ফেসবুক আইডি থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)’র ফেসবুকে দেওয়া পোস্ট জনস্বার্থে হুবহু তুলে ধরা হলো-
সাতকানিয়া উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দের মনোযোগ আকর্ষণ করছি।উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা প্রদানে আমরা আপনাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।
যে-কোনো সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই। নামজারি ফি ও ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইনে আদায় করা হয় এবং অনলাইনেই ডিসিআর/দাখিলা প্রদান করা হয়। কারো কথায় বিভ্রান্ত হয়ে দালালদের অর্থ প্রদান করে প্রতারিত হবেন না।সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ কাউকে প্রদান করবেন না। যে-কোনো প্রকার সরকারি ফি প্রদানের ক্ষেত্রে অবশ্যই রশিদ/ডিসিআর/দাখিলা/চালানের কপি বুঝে নিবেন।যে-কোনো অভিযোগ জানাতে বা সমস্যার সমাধানে সরাসরি কথা বলুন আপনার এসিল্যান্ডের সাথে এই নম্বরে: 01723-599510.
নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন, অপরকেও সচেতন করুন।

ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানে ও হয়রানি মুক্ত ভূমি সেবা দিতে প্রস্তুত সাতকানিয়া ভূমি অফিস। দালালের খপ্পরে না পড়ে ভূমি সেবা নিতে সরাসরি এসিল্যান্ডের সাথে যোগাযোগ করার জন্যে সবাইকে অনুরোধ জানান সহকারী ভূমি কমিশনার সামসুজ্জামান

সাতকানিয়া সচেতন মহলের দাবি-অনলাইনে সকল সেবা: নামজারি, জমা খারিজ, খতিয়ান, পর্চা এবং ভূমি সংক্রান্ত অন্যান্য সকল সেবা অনলাইনে প্রদানের ব্যবস্থা করা।
ডিজিটাল রেকর্ড সংরক্ষণ: সকল ভূমি রেকর্ড ডিজিটালাইজ করে একটি কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষণ করা, যেন যেকোনো স্থান থেকে সহজে তা যাচাই করা যায়।ম্যানুয়াল কার্যক্রম কমিয়ে আনা এবং লেনদেনকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ার অধীনে আনা, যাতে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ কমে। দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিতকরণ:ঘুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ঘুষ লেনদেন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে,বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া। জনসাধারণ যাতে নির্ভয়ে ও সহজে অভিযোগ জানাতে পারে, সেজন্য একটি কার্যকর অভিযোগ বক্স বা হটলাইন চালু করা।কর্মকর্তাদের জবাবদিহি: ভূমি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলা।ভূমি সংক্রান্ত সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা, যাতে সেবাপ্রার্থীদের অকারণে ঘোরাঘুরি করতে না হয়।

এই দাবিগুলো বাস্তবায়িত হলে ভূমি অফিসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে, যা সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে এবং ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করতে সহায়ক হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page