২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাইফ আলী খানের জন্মদিনে কারিনার রোমান্টিক বার্তা ও বিশেষ ফটো ডাম্প কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

সাতকানিয়া আদালত শতবর্ষী জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ বিচারকাজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম সংবাদদাতা >>> ১৮৮৪ সালে ব্রিটিশ আমলে নির্মিত জরাজীর্ণ ভবন, বর্ষায় থৈ থৈ পানি আর বিচারক-আইনজীবীদের চরম ভোগান্তি—এটাই চট্টগ্রামের সাতকানিয়া আদালতের বর্তমান চিত্র। দেশের বিচারিক ব্যবস্থার আধুনিকায়ন ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হলেও যেন ‘যেই লাউ সেই কদু’ হয়ে আছে এই আদালত। শতবর্ষী পুরনো এই জরাজীর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পরিচালিত হচ্ছে বিচারিক কার্যক্রম।সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। সামান্য বৃষ্টিতেই ছাদ চুঁইয়ে পানি পড়ে ভিজে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র। বিচারকদের জন্য নির্ধারিত বাসভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষিত হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই সেখানে অবস্থান করতে হচ্ছে বিচার বিভাগীয় কর্মকর্তাদের। যথাযথ আবাসন ও কর্মপরিবেশ না থাকায় এখানে বিচারকদের স্থায়ী হওয়ার আগ্রহ কম, যার ফলে প্রায়ই দেখা দেয় বিচারক সংকট এবং বদলির প্রবণতা।ঝুঁকিপূর্ণ অবকাঠামো: দীর্ঘ ১৪০ বছরের পুরনো এই ভবনটি সংস্কারের অভাবে এখন ব্যবহারের অনুপযোগী। ১৫ হাজারেরও বেশি বিচারাধীন মামলার ভার সামলাতে হিমশিম খাচ্ছে এই ভঙ্গুর কাঠামো।বর্ষা মৌসুমে আদালত প্রাঙ্গণ হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। বন্যার আশঙ্কায় অনেক সময় আদালত সংশ্লিষ্ট কর্মচারীদের নির্ঘুম রাত কাটাতে হয় নথিপত্র পাহারায়।বিচারপ্রার্থীদের বসার জন্য নেই কোনো নির্দিষ্ট স্থান। নেই কোনো গণশৌচাগার, যার ফলে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থী নারী-পুরুষ চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন।নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলভাবে যানবাহন রাখা হয়। এছাড়া আদালত সংলগ্ন সড়কগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক।সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন,সরকার বিচার বিভাগের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি করলেও সাতকানিয়া আদালতের কোনো পরিবর্তন হয়নি। স্বাধীনতার এত বছর পরও এমন অমানবিক পরিবেশে বিচারকার্য পরিচালনা অত্যন্ত দুঃখজনক। বর্তমানে কোনো রকমে জোড়াতালি দিয়ে কার্যক্রম চলছে। আমরা অবিলম্বে একটি আধুনিক ও বহুতল বিশিষ্ট আদালত ভবন নির্মাণের জোর দাবি জানাচ্ছি।স্থানীয় আইনজীবীদের মতে, ডিজিটাল বাংলাদেশের যুগে এমন প্রাচীন ও বিপজ্জনক অবকাঠামোতে বিচারকাজ পরিচালনা বিচার ব্যবস্থার জন্য সম্মানজনক নয়। গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page