১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি বিদায় সংবর্ধনা কক্সবাজারের সংগীতাঙ্গনে নতুন বিস্ময় শিল্পী ইফতি পাহাড়ে তিন দিনের বিজু উৎসব সম্পন্ন বড়দুয়ারা ব্রীজে জনতার হাতে মাদকসহ কারবারি পাকড়াও সাতকানিয়ায় রহমানিয়া দরবার শরীফের ২৫তম বার্ষিকী ও দস্তরবন্দী সম্পন্ন। সাগরের গানে মুগ্ধ কুড়িগ্রাম টাউন পার্ক সাতকানিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, ডাকাতির প্রস্তুতি পণ্ড পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি হিন্দু পরিবারের বসতবাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আগুন ধরানোর উদ্দেশ্যে বাড়ির চারপাশে কেরোসিন ঢেলে দেওয়া হলেও তারা সফল হয়নি। ২৮ জানুয়ারী (বুধবার) গভীর রাতে ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বণিকপাড়ায় এ ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক এবং সেনাবাহিনীর একটি টহল দল।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির ছাদের পানির ট্যাংক ও মেঝেতে কেরোসিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরো বাড়িতে কেরোসিনের গন্ধ ছড়িয়ে আছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাড়ির সদস্যরা। বিষয়টি দেখতে আশপাশের লোকজন ভিড় করেন।বাড়ির মালিক রাজিব দাশ জানান, তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, “আমাদের পার্শ্ববর্তী এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। বুধবার একদল বহিরাগত এসে আমার মাকে জবাই করার হুমকি দেয়। আমরা মনে করি, সেই বিরোধের জেরেই রাতের আঁধারে এ ঘটনা ঘটানো হয়েছে। এখানে সাম্প্রদায়িক কোনো বিষয় নেই।”রাজিব দাশের মা অঞ্জু দাশ বলেন, “রাতে লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে বাইরে লোকজন দৌড়ে যাওয়ার শব্দ শুনি। পরে ঘরে কেরোসিনের গন্ধ পাই। দরজা খুলতে গিয়ে দেখি সামনে ও পেছনের দরজা বাইরে থেকে বন্ধ। ছাদে উঠে দেখি চারদিকে কেরোসিন ছড়ানো।”তিনি আরও বলেন, চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।বাড়ির গৃহবধূ পূজা দাশ ও প্রীতি দাশ বলেন, “শাশুড়ির চিৎকারে ঘুম ভাঙে। দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ছাদে উঠে কেরোসিনের গন্ধ পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। যদি আগুন লাগত, তাহলে কেউই বাঁচতাম না।”সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের মাধ্যমে ঘটনার মূল কারণ উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page