২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৫নং মোহাম্মদপুর ইউনয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিছ আহমেদ হানিফ, তৃণমূলের প্রত্যাশা তাকে ঘিরে বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত মাকে হারিয়ে ভেঙে পড়লেন চিত্র নায়িকা পপি পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ।
আন্তর্জাতিক:
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ
     
             

সাতকানিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানী হাটে অবস্থিত আশশেফা স্কুল এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানি হাট শহর শাখার আওতাধীন বাস ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৭মার্চ রবিবার বিকালে আশশেফা স্কুল এন্ড কলেজের হলরুমে শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানি হাট শহর শাখার বাস ইউনিটের সভাপতি আবুল বশরের সভাপতিত্বে, কেরানি হাট শহর শাখার সভাপতি মোক্তার আহমদের সঞ্চালনায় কেরানি হাট শহর শাখার বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের দরসুল কোরআনের মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল জলিল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা নায়েবে আমীর প্রফেসর জয়নাল আবেদিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানি হাট শহর শাখার সহ সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।এছাড়াও ইফতার মাহফিলে বাস ইউনিটের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল জলিল বলেছেন, শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।তিনি বলেন, ইসলাম পূর্বযুগে দাস প্রথা চালু ছিল। রাসুল সা. তা বিলুপ্ত করে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। ইসলাম পূর্ব যুগে মজুরেরা সঠিক মজুরী পেতোনা। রাসুল সা. ঘাম শুকানোর আগেই শ্রমিকের পাওনা পরিশোধের বিধান জারী করেছেন। ইসলাম শ্রমিকের অধিকার আদায়কে ফরজ করে দিয়েছে। ইসলামের সঠিক বিধান সমাজ ও রাষ্ট্রে যথাযথভাবে অনুসৃত হলে কোনো শ্রমিকের তিল পরিমাণ অধিকার কেউ ক্ষুণ্ন করতে পারবে না।তিনি আরো বলেন, শ্রমিকেরা সারাদিন কঠোর পরিশ্রম করেন। এই পরিশ্রমের সাথে ইসলামের অনুশাসনসমূহ অনুসরণ করা গেলে শ্রমিক ভাইদের দুনিয়া – আখেরাত দুটোই সফল হবে।তিনি বলেন, পৃথিবীতে যুগে যুগে শ্রমিকেরা যে আদর্শের শ্লোগান তুলেছে সে আদর্শ বিজয়ী হয়েছে। শ্রমিক সমাজকে বাদ দিয়ে কোথাও কখনও কোনো বিপ্লব সাধিত হয়নি। তাই ইসলামের আলোকে বৈষম্য মুক্ত আদর্শ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানিহাট শহর শাখার বাস ইউনিটের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page