৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫ বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার ইন্টারনেটে শিক্ষাব্যবস্থা-ডাঃ ফারহানা মোবিন সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সাতকানিয়াতে নিষিদ্ধ ঘোষিত দুই আ.লীগ নেতা আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলার মৎস্যজীবী লীগের -সভাপতি মোজাম্মেল হক ভোলা ও চরতী ইউনিয়নে আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক ইমরানুল হাসান (২৭) নামের ২ নেতাকে আটক করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম।গ্রেফতারকৃত মোজাম্মেল হক ভোলা (৩৯) সাতকানিয়া উপজেলার পৌরসভা ৯ নং ওয়ার্ড,আশেকের পাড়া এলাকার বাসিন্দা -মৃত রফিক আহাম্মদ’র ছেলে।তিনি দীর্ঘদিন ধরে উপজেলা পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।অপর ইমরানুল হাসান (২৭),একই উপজেলার চরতী ইউনিয়নের,উত্তর ব্রাহ্মনডেঙ্গা,আসহাব মিয়ার বাড়ী এলাকার বাসিন্দা -মৃত আসহাব উদ্দিন’র ছেলে।শনিবার (১৭ মে) উপজেলার রেল স্টেশন এলাকা ও জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে সাতকানিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান,জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় সাতকানিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে, এবং পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত রাজনৈতিক মামলা রয়েছে। এদের মধ্যে,আসামি মোজাম্মেল হক ভোলা (৩৯)সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাতকানিয়া উপজেলা মৎসজীবী লীগের সভাপতি ছিলেন।অপরজন ইমরানুল হাসান (২৭)চরতী ইউনিয়নে আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাহেদুল ইসলাম। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page