৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় এজহার মিয়া ফাউন্ডেশনের বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘এজহার মিয়া ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এলাকার সর্বস্তরের অসহায়, দুস্থ ও মুমূর্ষু রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।শুক্রবার (২২ মে) সকাল দশটার দিকে কাঞ্চনা ইউনিয়নের লতাফির বাজারস্থ এজহার মিয়া ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এজহার মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম,চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,পরিচালক শাহজাহান, উপদেষ্টা ডা:সরওয়ারজামান,উপদেষ্টা নুরুল আলম, উপদেষ্টা সামশুল আলম, ডা:আবদুর হামিদ,কাইনাত হাসান, মাওলানা ইলিয়াস,ছাত্র নেতা রোমন,আরমান হোসেন,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী বক্তব্যে আজহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন,মানবসেবাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। কাঞ্চনা ইউনিয়নের কোনো অসহায় বা দুস্থ মানুষ যেন কেবল অক্সিজেনের অভাবে কষ্ট না পায় বা অবহেলার শিকার না হয়, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সম্পূর্ণ বিনামূল্যে এই অক্সিজেন সিলিন্ডার সেবা চব্বিশ ঘণ্টা চালু থাকবে। যেকোনো জরুরি মুহূর্তে আমাদের টিম রোগীদের দ্বারে অক্সিজেন পৌঁছে দিতে প্রস্তুত।ভবিষ্যতেও সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও কল্যাণে আমাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কাঞ্চনা ইউনিয়নের লতাফির বাজার এলাকার বাসিন্দা মো.আবদুর রহিম বলেন, জরুরি মুহূর্তে শহর বা উপজেলা হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। ঘরের কাছে আজহার মিয়া ফাউন্ডেশন বিনামূল্যে এই সেবা চালু করায় এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত রোগীরা ভীষণ উপকৃত হবে। তাদের এই উদ্যোগ সত্যিই আপদকালীন সময়ে আমাদের জন্য এক বড় ভরসা।উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই এজহার মিয়া ফাউন্ডেশন কাঞ্চনা ইউনিয়নসহ আশপাশের এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে বৈশ্বিক করোনাকালীন সংকট, পবিত্র রমজান মাস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় কর্মহীন ও দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রমে ব্যাপক ভূমিকা রেখে সর্বমহলে প্রশংসিত হয়েছে সংগঠনটি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন

You cannot copy content of this page