১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘দক্ষিণ কাঞ্চনা বকশিখীল মানব কল্যাণ সোসাইটি’র নিজস্ব কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বকশিখীল শাহী জামে মসজিদের উত্তর পাশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

সোসাইটির সভাপতি মুহাম্মদ এখলাছ’র সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক তারেকুল ইসলাম আকাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ, জায়েদ হোসাইন, সাইদুল ইসলাম, আহমদ ছৈয়দ, নজির আহমদ সওদাগর, জাকের হোসাইন, মুহাম্মদ ইউনুস ও মুহাম্মদ এরশাদ প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন ফরহাদ এবং সদস্য মুহাম্মদ সোহেল ও সালাহ উদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবকল্যাণ ও আখিরাতমুখী চেতনা নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ ইসলামি সংস্কৃতি চর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায় ও অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, নিয়মিত জামাতে নামাজ আদায়কারীদের উৎসাহিত করতে ১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে বাইসাইকেল উপহার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণসহ নানা জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।

আগামী দিনেও সমাজসেবামূলক এই কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখতে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page