১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

সাতকানিয়ায় ব্যবসায়িক অংশীদার ও বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আব্বাস উদ্দিন ইকবাল কর্তৃক তারই ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ ইউনুস ও মার্কেট নির্মাণে একাধিক বিনিয়োগকারীর অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বাজালিয়া ইউনিয়নের কস্তুরি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্ত যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবালের ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ ইউনুস।

এ সময় মোহাম্মদ ইউনুস অভিযোগ করে বলেন, অভিযুক্ত যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবাল আমার ব্যবসায়িক অংশীদার। সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে অবস্থিত বাজালিয়া নিউ মার্কেট নির্মাণের সময় থেকে আমরা যৌথভাবে ব্যবসা শুরু করি। মার্কেটটি নির্মাণের সময় আমরা একাধিক বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করি। মার্কেটটি পুরোপুরি চালু হওয়ার কয়েক বছর পর আমি কিছু বিনিয়োগকারীর টাকা পরিশোধ করলেও তিনি বাকী টাকা আত্মসাৎ করে বর্তমান আত্মগোপনে রয়েছেন।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের পাশাপাশি তিনি আমার বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। মার্কেট নির্মাণ কাজে বিনিয়োগকারী শাহ আলম, নূর মোহাম্মদ, কামাল উদ্দিন, জমির উদ্দিন, আমিন উদ্দিন দীর্ঘদিন ধরে তাদের বিনিয়োগের টাকা ফেরত চেয়ে অভিযুক্ত আব্বাস উদ্দিন ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি তাদেরকে এড়িয়ে যান। তিনি আমার ও বিনিয়োগকারীদের সর্বমোট ১ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৭৮৮ টাকা আত্মসাৎ করে বর্তমানে আত্মগোপন রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে আমি একটি মামলা দায়ের করেছি। মহামান্য আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তিনি এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। অভিযুক্ত যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবালকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী মোহাম্মদ ইউনুসের স্ত্রী কোহিনুর আকতার বলেন, যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবাল ছিলেন আমার স্বামী মোহাম্মদ ইউনুসের ব্যবসায়িক অংশীদার। তিনি আমার স্বামী ও বিনিয়োগকারীদের টাকা ফেরত না দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে উল্টো আমার স্বামী ও আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমার স্বামীকে হয়রানি করতে তিনি আমাকেও মামলায় জড়িয়েছেন। এ ঘটনায় আমি প্রশাসনের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবী জানাচ্ছি। পাশাপাশি যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবালকে আইনের আওতায় আনার অনুরোধ করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page