২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ
     
             

সাতকানিয়ায় পশুর হাটে তৎপর ভেটেরিনারি মেডিকেল টিম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ,নিজস্ব প্রতিবেদক >>> পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায়,পশুর হাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম পশুর সুস্থতা নিশ্চিত করে ক্রেতা-বিক্রেতাদের দুঃশ্চিন্তা লাঘবে কাজ করছে। কোরবানি উপলক্ষ্যে প্রায় একমাস যাবত প্রতি হাটবারে (শনিবার ও মঙ্গলবার) ভেটেরিনারি মেডিকেল টিম পশুর হাটে অবস্থান করছে।সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানিয়েছেন,পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে উপজেলার স্থায়ী ও অস্থায়ী ১৭টি পশুর হাটে ভেটেরিনারি ৫ টিমের চিকিৎসকরা দায়িত্ব পালন আছেন।ক্রেতা বিক্রেতারা যাতে অসুস্থ কোরবানির পশু ক্রয় বিক্রয়ে প্রতারণার শিকার না হন,এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশক্রমে এই কার্যক্রম চলছে ।বৃহস্পতিবার (৫ জুন) বিকাল ৫ টায় উপজেলার দেওদিঘী বাজার,কাঞ্চনা ইউনিয়নের সুইপুরা বাজার, গারাংগিয়া বারদোনা পশুর বাজার,ছদাহা ফকিরহাট,স্থায়ী পশুর হাটে সরজমিনে গিয়ে দেখা মিলে, সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসকরা বুথ স্থাপন করে দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করছেন তারা।গরু ক্রয়ের আগে ক্রেতারা ভেটেরিনারি চিকিৎসকদের কাছ থেকে পরীক্ষা-নিরীক্ষা করে নিচ্ছেন। প্রতিটি পশুর হাটে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।কয়েকজন পশু ক্রেতা জানান, কোরবানি দেওয়ার জন্য গাভী ক্রয় করেছি। গাভী কোরবানি দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় বিধি রয়েছে। গাভী গর্ভবতী কি-না তা নিশ্চিত হওয়া অতীব জরুরি। প্রাণিসম্পদ হাসপাতালের মেডিকেল টিম পরীক্ষা নিরীক্ষা করে গাভী গর্ভবতী কি-না তা জানিয়ে দিচ্ছেন।এতে আমাদের আর চিন্তা থাকে না।সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন,কোরবানির পশু হাটে তোলা পশুর সুস্থ সবল আছে কিনা তা নিশ্চিত করা হঠাৎ কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সে পশুর চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের ডাক্তার এবং সদস্যরা কাজ করতেছে। এছাড়াও সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে পশুর হাটে কোন পশু আসছে কিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে তা নজরদারি করা হচ্ছে।উপজেলার অস্থায়ী ও অস্থায়ী ১৭ টি পশুর হাটের জন্য ৫ টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়। প্রায় ২৬ জন ডাক্তার এবং সদস্য তারা পর্যায়ক্রমে প্রতিটি পশুর হাটে সেবা কার্যক্রম চালাবে।আগামী (৬ জুন) সন্ধ্যা পর্যন্ত উপজেলার সবগুলো পশুর হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস জানান,কোরবানি পশুদের স্বাস্থ্য বিষয়ক রক্ষণাবেক্ষণে উপজেলা ভেটেরিনারি মেডিকেল ৫টি টিম গঠন করা হয়েছে। তারা প্রতিনিয়ত প্রতিটি বাজারে চিকিৎসা সেবা প্রদান করছে। বাজারে যাতে ক্রেতা বিক্রেতা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে,উপজেলা প্রশাসন ও সাতকানিয়া থানা পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page