২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন ফরিদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে খাল খনন কাজে অনিয়মের সংবাদ প্রকাশ, নথিপত্রে মিলছে সত্যতা চট্টগ্রামে ৩৩০০ ভবনে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতকানিয়ায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত চট্টগ্রামে ডিবির অভিযানে চল্লিশ হাজার ইয়াবাসহ টেকনাফের দুই শীর্ষ মাদক কারবারি আটক, পাজেরো গাড়ি জব্দ পটিয়ায় অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষি প্রদর্শনীর ২৯৬টি আমগাছ কর্তন তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা ঈদগাঁও থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফরিদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে খাল খনন কাজে অনিয়মের সংবাদ প্রকাশ, নথিপত্রে মিলছে সত্যতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুর: চরভদ্রাসন উপজেলার ৪নং গাজীরটেক ইউনিয়নের খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলীর দেওয়া প্রতিবাদলিপিকে বিভ্রান্তিকর ও তথ্যভিত্তিক নয় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্র।সরকারি নথিপত্র পর্যালোচনা করলে প্রকাশিত সংবাদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে “চরভদ্রাসনে খাল খনন প্রকল্পে চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী শ্রমিকের তালিকায়” এবং “খাল খনন প্রকল্পে ভূতুড়ে শ্রমিক দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর চেয়ারম্যান মো. ইয়াকুব আলী এক প্রতিবাদলিপিতে এসব সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকাশিত সংবাদ কোনো মনগড়া তথ্যের ভিত্তিতে নয়। সরকারি প্রকল্পের মাস্টাররোল, চেক ইস্যুর তথ্য, শ্রমিক তালিকা এবং প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেই সংবাদ প্রকাশ করা হয়েছে। ফলে প্রতিবাদলিপিতে সংবাদকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগও গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করছেন।প্রতিবাদলিপিতে চেয়ারম্যান দাবি করেন, তার কোনো ব্যক্তিগত সহকারী (পিএস) নেই এবং রওশন আলী একজন সাধারণ শ্রমিক। কিন্তু অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, সরকারি নথিতেই রওশন আলীর নামে প্রকল্প থেকে ২০ হাজার ৫০০ টাকার চেক ইস্যুর তথ্য রয়েছে। তিনি প্রকল্পে প্রকৃতপক্ষে কতদিন শ্রম দিয়েছেন এবং বাস্তবে শ্রমিক হিসেবে কাজ করেছেন কি না—তা কেবল নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব বলে তারা দাবি করেন।এ ছাড়া প্রকল্পে তালিকাভুক্ত ১৭৮ জন শ্রমিকের মধ্যে কতজন নিয়মিত কাজ করেছেন, উপস্থিতি তালিকা, মজুরি উত্তোলনের রেকর্ড এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখারও দাবি উঠেছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি যদি সম্পূর্ণ নিয়ম মেনে বাস্তবায়িত হয়ে থাকে, তবে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তই সংশ্লিষ্টদের দায়মুক্ত করবে। অন্যদিকে অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।প্রতিবাদলিপিতে কয়েকজন সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগ আনা হলেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। বিপরীতে, প্রকাশিত সংবাদে সরকারি নথিপত্রের তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।সুশাসন ও জবাবদিহিতার স্বার্থে সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তাদের মতে, জনস্বার্থসংশ্লিষ্ট কোনো প্রকল্প নিয়ে প্রশ্ন উঠলে তা নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করাই সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা।এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং জনগণের সামনে স্পষ্ট হবে—প্রকাশিত সংবাদ নাকি প্রতিবাদলিপি, কোনটি প্রকৃত তথ্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page