১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সাতকানিয়ায় জুতার কারখানায় অভিযান লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় লোটাস ফুটওয়্যার লিমিটেড নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় এডিডাস, নাইকি ও বাটাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ডের নকল জুতা তৈরি এবং বাজারজাতকরণের অভিযোগে লোটাস ফুটওয়্যার লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, দীর্ঘদিন আগে এওচিয়া ইউনিয়নের পাহাড়ি অঞ্চল ছনখোলা গ্রামে লোটাস ফুটওয়্যার লিমিটেড নামক কারখানাটি গড়ে তোলা হয়। সেখান থেকে তারা এডিডাস, নাইকি ও বাটাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ডের নকল জুতা তৈরি করে বাজারে সরবরাহ করতো। সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজর আসে। তারই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, এসব নকল জুতার গুণগত মান নিম্নমানের হওয়ায় তা ভোক্তাদের প্রতারিত করছে এবং বাজারে প্রকৃত ব্র্যান্ডের সুনাম নষ্ট করছে। তাই ওই জুতার কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page