১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সাতকানিয়ায় গারাংগিয়া আলিয়া মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স–মাস্টার্স) মাদরাসার উদ্যোগে ১০৭তম বার্ষিক ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল এবং মরহুম বড় হুজুর ও ছোট হুজুর (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গত ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) গারাংগিয়া কামিল মাদরাসার মাঠ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলের প্রথম দিবসে মরহুম হুজুর কেবলাদ্বয়ের ঈসালে সওয়াব ও মাহফিলের সার্বিক কামিয়াবি কামনায় খতমে কুরআন, খতমে খাজাগাঁ,তাহলীল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ নুরুল আজিমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর তামাদ্দুনিক প্রতিযোগিতা, শে’র খানি পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।দ্বিতীয় ও সমাপনী দিবসে কুরআন-সুন্নাহর আলোকে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখ বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন।মাহফিলের সমাপনী দিবসের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক এমপি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আ ন ম শামশুল ইসলাম,দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান গনি চৌধুরী,পঞ্চম অধিবেশনের প্রধান অতিথির বক্তব্য রাখেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া–লোহাগাড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং প্রথম অধিবেশনে গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী ও সভাপতিত্ব করেন বিশিষ্ট গবেষক কলামিস্ট ড. আহমদুল ইসলাম চৌধুরী। দ্বিতীয় দিবসের তৃতীয় অধিবেশনের গেস্ট অব অনার ছিলেন অধ্যাপক জাফর সাদেক,কেন্দ্রীয় উপদেষ্টা,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
সমাপনী দিবসের চতুর্থ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাতকানিয়া–লোহাগাড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমীন,৩য় অধিবেশনের ডেস্ট অব অনার ছিলেন বিএনপির দক্ষিণ জেলার সিনিয়র সদস্য শাফায়াত উল্লাহ চুক্কু এবং পঞ্চম অধিবেশনের গেস্ট অব অনার ছিলেন বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান। সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে প্রধান আলোচক হিসেবে নাসীহা পেশ করেন চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার উপাধ্যক্ষ বিদগ্ধ মহাদ্দিস হাফেজ শাহ আলম,আরো আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আব্দুল কাদের, অধ্যাপক ড. নেজাম উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এনামুল হক, ড.অধ্যাপক এনামুল হক মোজাদ্দেদী এবং বিশিষ্ট আলেমে দ্বীন ফানা ফিল্লাহ বিন আযাদ প্রমুখ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দসহ ইসলামিক স্কলার,গবেষক,সুধীজন বক্তব্য রাখেন।মাহফিলের সমাপনী পর্বের শেষ রাতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে দেশ, জাতি, ফিলিস্তিন-ভারতের মুসলমানসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর সাহেব শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদি মু:জি:আ:।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page