২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
টাঙ্গাইল DASB ও জামালপুর সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা পর্যটন উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড– বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগ চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অপরাধের সাম্রাজ্য, র‌্যাব সদস্য হত্যায় উন্মোচিত ভয়ংকর তথ্য চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে, র‍্যাব মহাপরিচালক শিবপুর মডেল থানা পুলিশকে পিকআপ গাড়ী উপহার দিলেন ওসমান মৃধা ও লোকমান মৃধা বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ ইইউ পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগ জানাল চট্টগ্রাম মহানগর জামায়াত চট্টগ্রামে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১১ জন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> ফরিদপুর
  • সব ধর্মের মানুষের পাশে আছে বিএনপি শামা ওবায়েদ
  • সব ধর্মের মানুষের পাশে আছে বিএনপি শামা ওবায়েদ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন,  বিএনপি সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না।’সব ধর্ম বর্ণের মানুষের পাশে আছে বিএনপি। আগামীতেও থাকবে।যে যেই ধর্মেরই হোক,সবাই বাংলাদেশি। আমাদের সবারই সমান অধিকার। শুক্রবার রাত সাড়ে নয়টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।এর আগের দিন বিকালে তিনি নগরকান্দা বাজার সর্বজনীন দুর্গামন্দির,গাংজগদিয়া সর্বজনীন দুর্গামন্দির,ট্রলারঘাটা দুর্গামন্দির, মধ্যজগদিয়া দুর্গামন্দির, বালিয়া ডা. রনদা প্রসাদ সাহার বাড়ি দুর্গামন্দির,চৌমুখা পশ্চিমপাড়া দুর্গামন্দির,বাউতিপাড়া দুর্গামন্দির,সোনাখোলা দুর্গামন্দির,তালমা বাজার দুর্গামন্দির, কাঠিয়া কালিবাড়ী দুর্গামন্দির ও লস্করদিয়া বাজার সর্বজনীন দুর্গামন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।পূজা মন্ডব পরিদর্শন কালে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি।আমার পিতা মরহুম কেএম ওবায়দুর রহমান আজীবন আপনাদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে আছি।’পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস,বদরুজ্জামান তারা মোল্লা যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ প্রমুখ।

    মন্তব্য

    আরও পড়ুন

    টাঙ্গাইল DASB ও জামালপুর সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা
    পর্যটন উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড– বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগ
    চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অপরাধের সাম্রাজ্য, র‌্যাব সদস্য হত্যায় উন্মোচিত ভয়ংকর তথ্য
    চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭
    জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে, র‍্যাব মহাপরিচালক
    শিবপুর মডেল থানা পুলিশকে পিকআপ গাড়ী উপহার দিলেন ওসমান মৃধা ও লোকমান মৃধা
    বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
    সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ

    You cannot copy content of this page