১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের মির্জাগঞ্জে ফাঁকা ঘরে তাবিজ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ: ওয়ার্ড জামায়াত সভাপতি গ্রেফতার। বিএনপি সরকার গঠন করে চাঁদাবাজি ও নৈরাজ্যকে যেনো জাতীয়করন করেছে : মমিনুল হক সরকার সাতকানিয়ায় বানভাসিদের পাশে এমপি শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আজিজুল ইসলাম,নেছারাবাদ(পিরোজপুর) >>> পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন সনাতনী সম্প্রদায়ের ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আধুনিক পিরোজপুর গড়া ও দেশের উন্নয়নে অংশীদার হতে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর নেছারাবাদ উপজেলার চিলতলা গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।পথসভায় আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন,“সনাতনী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা ধানের শীষে ভোট দিয়ে পাশে থাকবেন। অনেকের ধারণা, আপনারা নৌকা একটু বেশি ভালবাসেন। এটি আপনাদের রাজনৈতিক অধিকার। আপনারা যেকোনো প্রতীকের পাশে থাকতে পারেন। কিন্তু সেই মার্কা আজ আর নেই। তাই ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়নে অংশীদার হোন।”তিনি আরও বলেন,”স্বাধীনতার পরাজিত একটি শক্তি নানা কৌশলে ভোট হাতিয়ে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে। তাদের উদ্দেশ্য হলো ক্ষমতায় গিয়ে দেশকে অন্যের হাতে তুলে দেওয়া। দেশ ও মাটিকে রক্ষার্থে সবাইকে বিএনপির চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”বিএনপি প্রার্থী দাবি করেন, স্বাধীনতাবিরোধী শক্তিগুলো আজও দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। তিনি বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। দেশের ও দশের উন্নয়নে একমাত্র দেশনায়ক তারেক রহমানই রাষ্ট্র পরিচালনার ভরসা। তাই বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”দৈহারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মারুফ হোসেনের সভাপতিত্বে এবং জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্যে রাখেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আল-বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা
চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের
নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের
মির্জাগঞ্জে ফাঁকা ঘরে তাবিজ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ: ওয়ার্ড জামায়াত সভাপতি গ্রেফতার।
বিএনপি সরকার গঠন করে চাঁদাবাজি ও নৈরাজ্যকে যেনো জাতীয়করন করেছে : মমিনুল হক সরকার
সাতকানিয়ায় বানভাসিদের পাশে এমপি শাহজাহান চৌধুরী

You cannot copy content of this page