২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল থানায় উৎসবমুখর প্রস্তুতি চলছে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো:সোহেল রানা,ত্রিশাল,উপজেলা প্রতিনিধি>>> সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা।স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা,যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পূজা সম্পন্ন হয়।ত্রিশালের বিভিন্ন পূজা মণ্ডপে এখন প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।প্রতিমা শিল্পীরা নিখুঁতভাবে প্রতিমাগুলো রঙে রাঙিয়ে তুলছেন।প্রতিটি মণ্ডপেই সুন্দরভাবে সাজানোর জন্য স্থানীয় বাসিন্দারা বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করছেন।পূজা কমিটি জানিয়েছে,এবারের পূজায় থিম ভিত্তিক সাজসজ্জার প্রতি জোর দেওয়া হয়েছে।ত্রিশাল থানার ওসি মো: মুনসুর আহামেদ জানিয়েছেন,পূজা উপলক্ষে ত্রিশালে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ,র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হবে।পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করে মণ্ডপগুলো মনিটরিং করা হবে।এছাড়াও,পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়।ত্রিশালের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জানান, “আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজার আয়োজন করছি।এবার আমাদের উপজেলায় ৬০টিরও বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।প্রস্তুতির শেষ মুহূর্তে,পূজা উপলক্ষে পুরো ত্রিশাল যেন উৎসবের রঙে রাঙিয়ে উঠেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page