২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৭০০ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে দুটি কেন্দ্রে (বাংলা,ইংরেজী,সাধারন গণিত ও বিঞ্জান) চারটি বিষয়ের উপর প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ৯টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় পরিষদের রাজস্ব আয়,(হোল্ডিং ট্যাক্র ও ব্যবসায়ীক কর) থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এর লক্ষ্যে আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা ও দরগাাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া।এ সময় উপস্থিত ছিলেন,আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাশ,অভিভাবক মোঃ সায়েম,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সিতু মিয়া,পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুক আলী,অভিভাবক ও মহিলা সদস্যা মোছাঃ মরিয়ম বেগম,ইউপি সদস্য গোলাম কিবরিয়া ও সুমন মিয়া প্রমুখ।এ ব্যাপারে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া বলেন,একটি জাতির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়া। কাজেই গত বেশ কয়েক বছর ধরে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারন জনগন কর্তৃক হোল্ডিং ট্যাক্র(কর) যা আদায় করা হয় সেই ট্যাক্রের টাকা থেকে ইউনিয়নের সাধারন জনগনের ছেলেমেয়েদের পড়াশুনায় মনোনিবেশ করতেই মূলত এমন উদ্যোগ। তিনি বিশ্বাস করেন যে ইউনিয়নের সচেতন জনগন একটু বেশী সচেতন হয়ে তাদের সন্তানদের স্কুলগামী করলে যেমন প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে এবং এই পশ্চাৎপদ অবহেলিত জনপদ দরগাপাশা ইউনিয়নের নতুন প্রজন্মের সন্তানরা একদিন উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বিরাট অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে এই ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে ও বিভিন্ন গ্রামের বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের টিউবওয়েল থাকলেও অধিকাংশ টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়ে আছে। টিউবওয়েল দিয়ে পানি না আসায় ছাত্রছাত্রীসহ সাধারন জনগন বিশুদ্ধ পানীয় জলের অভাবে নদী নালা ও খাল বিলের পানি পান করে বিভিন্ন ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বলে তিনি বিষয়গুলোর দিকে নজর দিতে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া কর্তৃক শিক্ষার মানোন্নয়নে এমন মহতী উদ্যোগকে স্বাগতম জানাই। তিনি বলেন,সুনামগঞ্জ হচ্ছে একটি হাওরবেস্টিত জনপদ ও এখানকার শিক্ষার মান নিম্নমুখী। তাই শিক্ষার মান বাড়াতে এবং অভিভাবক ও বর্তমান প্রজন্মের শিশুদের স্কুলগামী করতে এই প্রাথমিকস্তরে মেধা যাচাই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এমন উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ
খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন

You cannot copy content of this page