১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু
  • লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ফলস ছাদ ভেঙে পড়ে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত হেলাল কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম সিকদারপাড়া এলাকার কামাল উদ্দিনের পুত্র।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নির্মাণাধীন ভবনটি ছয় তলা বৈশিষ্ট্য । হেলাল উদ্দিন ওই ভবনের চতুর্থ তলায় কাজ করতে ছিলেন।এ সময় পাঁচতলার বারান্দার অংশের ছাদ ভেঙে তাঁর মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, তৎকালীন খবর পেয়ে আমরা নির্মাণাধীন বহুতল ভবনে গিয়ে আটকে পড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার কাজ সম্পন্ন করি। তবে ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশ ধসে তার মৃত্যু হয় বলে ধারণা করা যাচ্ছে। মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page