জেলা প্রতিনিধি,নড়াইল>>> নড়াইলের লোহাগড়ায় জনপ্রিয় ডাক্তার আবুল হাসনাত পিন্টু কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীঠ।৫ আগষ্ট বিকাল সাড়ে ৫টার দিকে বাকা গ্রামে আত্মীয় বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। মারাত্বক আহত ডাঃ আবুল হাসনাত পিন্টু বর্তমানে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে দায়িত্বরত। হামলার শিকার ডাক্তার জানান,বাকা গ্রাম বা অন্য কোন গ্রামের কোন মানুষের সাথে আমার শত্রুতা ছিলো না। ৫ আগষ্ট বিকালে আমি বাকা গ্রামে আত্মীয় নুর ইসলাম শেখের বাড়িতে বেড়াতে যাই।ওই বাড়ির সামনে বাকা গ্রামের মিরাজ,জামাল,সোহেল,শরীফ সহ ১৫/২০জনে দাঁড়িয়ে ছিলেন।এখানে কারা দাঁড়িয়ে আছেন জানতে চাইলেই তারা মারপিট শুরু করে।তারা মারপিটসহ কুপিয়ে আমাকে জখম করে।আমার বাম হাত ভেঙ্গে গেছে।শরীরের সবখানে আঘাতের চিহ্ন রয়েছে।স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে ভর্তি করে।হামলার কারন জানিনা।আমি আইনগত ব্যবস্থা নেবো।











মন্তব্য