২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

র‍্যাবের অভিযানে ৮-টি মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী চপলকে ফেন্সিডিল ও হেরোইন’সহ গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রপিনিধি>>> র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় অদ্য শনিবার ১১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাত্রী-০৪.১৫ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল। অভিযান চলাকালীন সময়ে মাদক ব্যবসায়ী গ্রেফতারকৃত আসামী মোঃ চপল আলী (৩৮), পিতা- মৃত খামেদ, সাং- আলাইপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে মাদকদ্রব্য’সহ গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানে জব্দকৃত আলামত হলো যথাক্রমে, (ক) ফেন্সিডিল- ১৬১ বোতল, (খ) হেরোইন- ৫০ গ্রাম, (গ) মোবাইল ফোন- ০১টি, (ঘ) সীম কার্ড- ০১টি।ঘটনার বিবরণে প্রকাশ : গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে চপল আলী (৩৮) নামে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।ওই সময় গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে তার নিজ শয়ন কক্ষের এটার্স বাথরুম এর লো-কমোডের ভিতর থেকে অভিনব কায়দায় লুকায়িত ১৬১ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী এলাকায় পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী। র‍্যাব অনুসন্ধান চালিয়ে প্রশাসনের বিভিন্ন ইউনিট থেকে জানতে পারেন যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য ও হত্যাচেষ্টা’সহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে।অনুসন্ধানে আরও জানা যায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, হেরোইন’সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। এ ঘটনায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও হেরোইন’সহ আটক আসামীকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ০১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (১১-ই জানুয়ারি ২০২৫ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page