২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২। আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন ফরিদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে খাল খনন কাজে অনিয়মের সংবাদ প্রকাশ, নথিপত্রে মিলছে সত্যতা চট্টগ্রামে ৩৩০০ ভবনে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি >>> কুড়িগ্রামের রৌমারীতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক পরিবার ফোরাম। সংগঠনের পক্ষ থেকে এ সংক্রান্ত বিষয়ে সরাসরি রৌমারী থানার সেকেন্ড অফিসার শাহনেওয়াজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কে অবগত করেন।অভিযোগে জানা যায়, আবু জাফর বুলবুল মাষ্টার ২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চাকরি করেন চাক্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ সময়ে স্থানীয় মৃত তাজউদ্দীনের ছেলে আমিনুল ইসলাম বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করলেও এলাকাবাসীর সমর্থন না পাওয়ায় ব্যর্থ হন। এরপর থেকেই প্রধান শিক্ষক বুলবুলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন তিনি।২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমিনুল ইসলাম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপ্লব হাসান পলাশের হয়ে মাঠে কাজ করেন। রাজনৈতিক ও পারিবারিক প্রভাব খাটিয়ে তিনি বুলবুল মাষ্টারকে সাময়িক বরখাস্ত করাতে সক্ষম হন। তবে শেখ হাসিনার পতনের পর একই বছরের আগস্টে বরখাস্তাদেশ বাতিল হয় এবং তিনি খড়ানির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে যোগদান করেন।প্রধান শিক্ষক বুলবুল মাষ্টার অভিযোগ করে বলেন, গত ১৮ আগস্ট বিকেলে বাজারের বাসার সামনে তার সঙ্গে আমিনুল ইসলামের সাক্ষাৎ হয়। এসময় আমিনুল ইসলাম উস্কানিমূলকভাবে বলেন, “তোমাকে বদলি করাতে আমার ২ লাখ টাকা খরচ হয়েছে, সেই টাকা আমাকে দিতেই হবে।” এ নিয়ে বাকবিতণ্ডা হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন।কিন্তু ঘটনার দুইদিন পর আমিনুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (সজীব) বাদী হয়ে বুলবুলের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। তদন্ত ছাড়া মামলা গ্রহণ করায় প্রশ্ন ওঠে। রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, “মামলা হয়েছে, সমস্যা নেই, সঠিক তদন্ত করা হবে।”অন্যদিকে শিক্ষক পরিবার ফোরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে। ইউএনও উজ্জল কুমার হালদার বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।প্রধান শিক্ষক বুলবুল আরও জানান, তিনি থানায় মামলা করতে চাইলে ওসি জানান বাদীকে সরাসরি থানায় হাজির হয়ে মামলা করতে হবে। পরে তার স্ত্রী রোকেয়া পারভীন সোমা বাদী হয়ে কুড়িগ্রাম কোর্টে আমিনুল গংদের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন।শিক্ষক পরিবার ফোরামের দাবি— প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। সংগঠনটি দ্রুত মামলাটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ
চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত
পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২।
আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত
গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

You cannot copy content of this page