২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

রুহিয়ায় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রুহিয়া উপজেলা সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন কমিটি-২০২৬ গঠন করা হয়েছে।গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলার কেন্দ্রীয় রামনাথ হাট শ্রীশ্রী দুর্গা ও কালী মন্দিরে প্রাঙ্গনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় বিকাশ চন্দ্র বর্মনকে আহ্বায়ক এবং জয়দেব চন্দ্র অধিকারীকে সদস্য সচিব করা হয়েছে।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক যদুনাথ বর্মন; যুগ্ম আহ্বায়ক যামিনী কান্ত বর্মন, দ্বীপ নারায়ণ বর্মন ও বিকাশ চন্দ্র সরকার। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন বঙ্কিম চন্দ্র বর্মন, ফুলেন চন্দ্র বর্মন, স্বরূপ কুমার সেন, মহাদেব চন্দ্র বর্মন ও বৈদ্যনাথ বর্মন।
সদস্য হিসেবে রয়েছেন রঞ্জিত কুমার রায়, পরেশ চন্দ্র, বাসুদেব বর্মন, রতন চন্দ্র সরকার, তুফানু চন্দ্র রায় ও অখিল চন্দ্র বর্মন।নবগঠিত কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র বর্মন জানান, রুহিয়া উপজেলায় এবার মোট ২৮টি দুর্গাপূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে।তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি দুর্গাপূজা মন্দিরে সিসি ক্যামেরার আওতায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page