২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‍্যালি ঈদগাঁওয়ে জেলা প্রশাসকের পরিদর্শন, মতবিনিময় ও সহায়তা বিতরণ কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্য রোডম্যাপ প্রয়োজন: আইনমন্ত্রী সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারির মৃত্যু মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীর পাশে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে ট্যাব গ্লোবাল অ্যাওয়ার্ড পেল কমার্শিয়াল ব্যাংক
আন্তর্জাতিক:
জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং
     
             

রুহিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‍্যালি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি >>> পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দাওয়াতে ইসলামী বাংলাদেশ-এর উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস (আনন্দ র‍্যালি) অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসলমান, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক নবীপ্রেমিক মানুষ অংশ নেন।বুধবার (২৬ আগস্ট) দুপুরে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ধর্মীয় স্লোগান ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।র‍্যালিটি রুহিয়া উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে রুহিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় সড়কের দুই পাশে স্থানীয় উৎসুক জনতার উপস্থিতিও লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকার মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, নবীপ্রেমিক মুসল্লি, সুফি জনতা ও ধর্মপ্রাণ মুসলমানরা ব্যানার, পতাকা ও বিভিন্ন ফেস্টুন নিয়ে জুলুসে অংশ নেন।জুলুস চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা স্মরণ করে নবীপ্রেম ও ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।র‍্যালিটি রুহিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এ ধরনের ধর্মীয় আয়োজন নতুন প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর আদর্শ ও ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঈদগাঁওয়ে জেলা প্রশাসকের পরিদর্শন, মতবিনিময় ও সহায়তা বিতরণ
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারির মৃত্যু
বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি
কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

You cannot copy content of this page