৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল নামে এক যুবকের মৃত্যু  রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল নামে এক যুবকের মৃত্যু নগরীতে জলবদ্ধতার বিষয়ে জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত চাটখিলে বিধবা নারী ১১ বছর ধরে স্বামীর বসতভিটা থেকে দেবর কর্তৃক উচ্ছেদ সোনালি ধানে বিষাদের ছায়া দিশেহারা সাতকানিয়ার চাষীরা ফ্যামিলি কার্ডের জন্য নারীরা আপনাকে ঘিরে ধরেছিল হাসনাতকে প্রধানমন্ত্রী রাউজানে পরিবেশ অধিদপ্তরের হানা ৫ চালককে জরিমানা নিষিদ্ধ হর্ন জব্দ ইউটিউবে ঝড় তুলেছে জুলির কণ্ঠে লোকসংগীত-রঙ্গিলা মাঝিরে লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে নিহত ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী) >>> বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে বান্ধবীর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন শিমুল। এসময় প্রক্টরিয়াল বডি টহল দিচ্ছিল। প্রক্টরের গাড়ি দেখে বাইক নিয়ে পালাতে শুরু করেন শিমুল। তখন সড়কে থাকা রডের সঙ্গে লেগে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। পথিমধ্যে মারা যান তিনি।নিহত শিক্ষার্থী মো. শিমুল রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি নগরীর মেহেড় চন্ডী মধ্যবুধপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।নিহত শিক্ষার্থীর বাবা জামাল মিয়া বলেন, আমার ছেলে তার বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যায়। তখন প্রক্টরিয়াল বডির গাড়ি দেখে তারা সেখান থেকে মোটরসাইকেলে করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একদল শিক্ষার্থী তাদের পথরোধ করে এবং ছেলেকে ব্যাট দিয়ে আঘাত করে। ফলে সে গুরুতর আহত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, শিমুলকে হাসপাতালে নিয়ে আসা ছেলেরা প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলেন। পরে তাদের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে পিটিয়ে মারা হয় বলে স্বীকার করেন। তবে তাকে হাসপাতালে আনার পর পরই ব্রডডেট পাওয়া যায়। আইন অনুযায়ী মরদেহ মরচুয়ারিতে পাঠানো হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নিহত শিক্ষার্থীর সঙ্গে থাকা মেয়েটি আমাদের পুলিশ হেফাজতে আছে। সত্য ঘটনা জানতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page