২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল, বাতিল মরক্কোর জয় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে দেখা দিল মতভেদ রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তনে বিধ্বস্ত পিএসভি আইন্দহোভেন মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি পোশাক শ্রমিক মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ সেঞ্চুরিয়নে চাপে বাংলাদেশ, লিড বাড়াল দক্ষিণ আফ্রিকা রিয়াদের বাণিজ্যিক এলাকায় সন্ত্রাসী হামলার দাবি সৌদি জোটের
আন্তর্জাতিক:
মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত
     
             

রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ছে মাদকের কারবার। গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও হেরোইনের পাশাপাশি আইস ও ট্যাপেন্টাডল কেনাবেচার অভিযোগও রয়েছে। এতে কিশোর-যুবকদের জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের।থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, উপজেলায় চিহ্নিত মাদক কারবারির সংখ্যা দুই শতাধিক বলে স্থানীয়ভাবে দাবি করা হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় রয়েছেন ২২ জন। অন্যদিকে পুঠিয়া থানার ওসি জানিয়েছেন, পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো মাদক কারবারির তালিকা নেই। ফলে প্রকৃত সংখ্যা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।স্থানীয়দের অভিযোগ, পুঠিয়া সদরসহ বিভিন্ন স্থান, বানেশ্বর পূর্বপাড়া, মিস্ত্রিপাড়া, নামাজগ্রাম, খুটিপাড়া, গরুহাটা, শিবপুরহাট, বিড়ালদহ, বেলপুকুর, জামিরা ও ভড়ুয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদকের কারবার চলছে। বহিরাগত কয়েকজন পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে।স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, অর্থের প্রলোভনে বেকার ও কিশোর-যুবকদের ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধিদের একটি অংশের সহযোগিতার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বানেশ্বর(খ) শাখার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, ‘পুঠিয়া উপজেলায় বর্তমানে ২২ জন মাদক ব্যবসায়ীর তালিকা রয়েছে। প্রতি মাসেই নতুন নাম যুক্ত করা হয়। নিয়মিত অভিযান ও মামলা করা হচ্ছে।’ অফিস খোলা থাকে না জানতে চাইলে বলেন, জনবল সংকটের কারণে সবসময় অফিস খোলা রাখা সম্ভব হয় না। আমরা মাত্র ৮জন লোকমিলে চারটি থানা দেখা লাগে বলেও জানান তিনি।পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তাঁর দাবি, থানার কাছে সুনির্দিষ্ট কোনো মাদক স্পট বা ব্যবসায়ীর তালিকা নেই।এদিকে স্থানীয়ভাবে দুই শতাধিক কারবারির দাবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় ২২ জন এবং পুলিশের কাছে কোনো তালিকা না থাকার তথ্যে প্রশ্ন উঠেছে পুঠিয়ায় মাদক কারবারির প্রকৃত সংখ্যা কত এবং চিহ্নিতদের বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে?স্থানীয়দের দাবি, বিচ্ছিন্ন অভিযানের পাশাপাশি নিয়মিত নজরদারি, চিহ্নিত কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত তৎপরতা বাড়াতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ
আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা
পটিয়ার জান্নাতের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কেড়ে নিল মোটর বাইক।
দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।
মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন
কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

You cannot copy content of this page