১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রাজশাহী
  • রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ
  • রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী)>>> সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।শুক্রবার ১১ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা।চারঘাট উপজেলার বাসুপাড়া,জ্যোতকার্তিক এবং বাঘা উপজেলার আড়ানি পৌরসভা সহ বাঘা নারায়নপুরের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশীষ রায় মধু।রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন।রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরফিন কনক পূজা কমিটির নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।মতবিনিময় কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশীষ রায় মধু বলেন দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যেন অস্থিশিল পরিবেশ তৈরি না করতে পারে সেজন্য বিএনপি’র পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন উৎসব যার যার রাষ্ট্র সবার।এই রাষ্ট্রকে সুন্দর ভাবে গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী মাহমুদ।এ সময় আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরফিন কনক।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চারঘাট বাঘা উপজেলার বিএনপির নেতা কর্মীসহ,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতা কর্মীরা।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page