৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: চট্টগ্রামে তথ্যমন্ত্রী চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার উজ্জ্বল দৃষ্টান্ত : মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার চট্টগ্রামে ১,৬৭৩ বর্জ্য সংগ্রাহক পেল ইউনিলিভারের সুরক্ষা সামগ্রী পার্বত্য রাজনীতিতে নতুন মেরুকরণ: জেলা পরিষদ পুনর্গঠন ঘিরে বাড়ছে গুঞ্জন দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের মহাবিপ্লব: ৪ লেনে উন্নীত হচ্ছে আনোয়ারা-চকরিয়া মহাসড়ক খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান প্রথম লেগের দাপটেই ফাইনালে অ্যাটলেটিকো মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ: অপারেশন রোয়ারিং লায়ন’ ও পঞ্চম দিনের সর্বশেষ পরিস্থিতি
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান, কোচিং সেন্টার থেকে অ/স্ত্র-বো/মা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩
  • রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান, কোচিং সেন্টার থেকে অ/স্ত্র-বো/মা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বিশেষ প্রতিনিধি >>> রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। এর আগে শুক্রবার রাত দেড়টা থেকে ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। এ সময় আটক হন মোন্তাসেবুল আলম আনিন্দো।তিনি একজন ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক। এছাড়াও রবিন ও ফয়সাল নামের আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ এবং এগারোটি নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়েছে। এগুলো তাজা অবস্থায় থাকায় পরে বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক মোন্তাসেবুল আলম আনিন্দো রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে।এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির মালিক শফিউল আলম (লাট্টু)। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি। তাঁর ছেলে মুনতাসির আলম (অনিন্দ্য) ডক্টর ইংলিশ কোচিং সেন্টার পরিচালক ছিলেন

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page