১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহীতে নৌকা’র পক্ষে কাজ করায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যক্রম স্থগিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীতে ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় বোয়ালিয়া থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটির কার্যক্রম স্থগিত করেছে মহানগর কমিটি।৮ জানুয়ারী (সোমবার) রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রাজকুমার সরকার ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন।গত ৪ ডিসেম্বর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে প্রচারণা মিছিল করে। ওই নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র ‘কাঁচি’ প্রতীকের প্রার্থী শফিকুর রহমান বাদশার পক্ষে প্রচারণা চালান রাজশাহী মহানগরীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।
নির্বাচনে ‘নৌকা’র প্রার্থীর পরাজয়ের পর সোমবার এই বিবৃতি দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। বিবৃতিতে তারা উল্লেখ করেন, গত ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি: তারিখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় বর্ধিত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন পর্যায়ের কেউ কোন ভাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর ব্যানার ব্যবহার করে কোন ধরণের কোন নির্বাচনী কার্যকলাপে কোন প্রার্থীর পক্ষে অংশগ্রহন করতে পারবে না। এই সিদ্ধান্ত অমান্য করায় বোয়ালিয়া থানা কমিটি স্থগিত করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বোয়ালিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক সুমন ঘোষ বলেন, “যারা প্রকাশ্যে নৌকার বিপক্ষে ভোটে প্রচারণা চালিয়েছে, তারা কিভাবে নৌকার পক্ষে প্রচার চালানোর কারণে এই সিদ্ধান্ত নিতে পারে? তাদের পূর্ণাঙ্গ কমিটিই তো নেই। সেই হিসেবে তাদের এখতিয়ারই নেই এই কাজের। বরং তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নৌকার বিরুদ্ধে কাজ করে প্রমাণ করেছে, তাদের প্রকৃত রাজনৈতিক চেতনা কি।” যে কারণ উল্লেখ করে বিবৃতি দিয়েছে সে হিসেব ধরলে তো রাজনৈতিক দলীয় পদ নিয়ে শ্যামল নিজেও এই সংগঠনের সাধারণ সম্পাদক হতে পারে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page