৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,রাজশাহী >>> রাজশাহীতে গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে একটি থানা থেকে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাকসহ বিভিন্ন সরকারি সরঞ্জামাদি উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫।র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি, পুলিশের ব্যবহৃত ইউনিফর্ম, বেল্ট, ক্যাপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ০৫ আগস্ট থানা থেকে সংঘটিত লুটের ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে র‍্যাব। এসব অস্ত্র ও পুলিশের পোশাক অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।র‍্যাব-৫ আরও জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, পুলিশের পোশাক ও অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে। তাই লুট হওয়া সরকারি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে র‍্যাব-৫ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র‍্যাব-৫।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page