২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রাজশাহীতে অভিনব কায়দায় বহনকালে ৩৮ কেজি গাঁজা উদ্ধার,গ্রেপ্তার ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীর পুঠিয়ায় অভিনব কায়দায় পিকআপ গাড়িতে পরিবহনকালে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক রাজশাহী অভিমুখে আসছে। পরে র‌্যাবের গোয়েন্দা দল মাদক পরিবহনের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া (২৬) ও হেলপার মো. আলমকে (২৫) পিকআপসহ আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের নিচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি গোপন চেম্বার থেকে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।র‌্যাব আরও জানায়, পিকআপের কেবিনে চেম্বারটি এমনভাবে তৈরি করা ছিল যে, স্বাভাবিক দৃষ্টিতে দেখে তা বোঝার কোনো উপায় ছিল না। অভিযানে পিকআপটিসহ দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আন্তঃজেলা মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা এর আগেও পিকআপ যোগে বিভিন্ন জেলায় গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ নানা ধরনের মাদক পরিবহন করেছেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-৫।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page