২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের শপথ ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।রাঙ্গুনিয়ার প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,দৈনিক সময়ের আলো ও যায়যায় দিনের চট্টগ্রাম ব্যুরো চীফ আইকনিক সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিল।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম সরোয়ার,অনুসন্ধানমুলক পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রা’র চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ সিনিয়র সাংবাদিক এনামুল হক রাশেদী, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, সিনিয়র সহসভাপতি মীর খান মামুন,সহসভাপতি আবদুল করিম চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন লাভলু,সহ সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম জাকের,দফতর সম্পাদক নেজাম উদ্দিন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় নিয়োজিতদের ন্যায় নীতিবোধে বলিয়ান হতে হয়। রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিজকে সদা সর্বদা উৎসর্গ করতে হবে।লোভ লালসার ঊর্ধ্বে উঠে নির্ভয়ে কাজ করার সৎ সাহস না থাকলে এ পেশায় যুক্ত হতে নিরুৎসাহিত করেন তিনি। সাংবাদিকরা জাতির বিবেক।বিশেষ কোনো মুহূর্তে বিশেষ কোনো দল কিংবা গোষ্ঠী বা সম্প্রদায়ের পক্ষাবলম্বন করা সাংবাদিকের কাজ নয় বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।সভায় আরো উপস্থিত থেকে শপথ গ্রহন করেন,সভাপতি এ.কে.দেব অনিরুদ্ধ অপু,সিনিয়র সহসভাপতি মীর খান মামুন, সহঃসভাপতি আবদুল করিম চৌধুরী,সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন লাভলু, সহ সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম জাকের, সাংগঠনিক সম্পাদক মো.আজিজুল ইসলাম,সহ অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইদ্রিস, প্রশিক্ষণ ও গণযোগাযোগ সম্পাদক মো. মুজিবুল্লাহ আহাদ,শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. মোরশেদুল আলম,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ইউসুফ, কার্যনিবার্হী সদস্য মো.জাহাঙ্গীর আলম,এরশাদ হোসেন চৌধুরী,মো. নাজিম উদ্দিন,এসএএম ইমতিয়াজ হায়দার, মো.জসিম উদ্দিন, মো.সেকান্দর হোসেন শান্ত।পরে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করে ২০২৪-২৬ সেশনের জন্য ২৩ সদস্যের নব নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page