৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

রাঙ্গুনিয়া আসনে এলডিপি’র মনোনয়ন আমরা পেয়েছি, জোটের মনোনয়নও পাবো-রাঙ্গুনিয়ায় বিশাল সমাবেশে সাবেক এমপি নুরুল আলম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>> ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় গণ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (২৬ অক্টোবর) বিকেলে গণমিছিলটি রাঙ্গুনিয়া স্কুল মাঠ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের কয়েক কিলোমিটার এলাকা এবং উপজেলা কমপ্লেক্স সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের ইছাখালী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে পৃথক ব্যানারে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন এলডিপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি নুরুল আলম।ইছাখালী সদরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম বলেন,খালেদা জিয়ার নেতৃত্বে যে দল বিএনপি, সেই দল এবং জোটের সাথে আমরা আছি। ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে আমি অংশ নিয়েছিলাম। সামনের নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করি। সেই নির্বাচনে রাঙ্গুনিয়াবাসীর পরিস্কার রায়ে নুরুল আলমের নামও সম্পৃক্ত থাকুক, এই কামনা করি।”তিনি আরও বলেন, “আজকের গণমিছিলের মাধ্যমে আমরা রাঙ্গুনিয়াবাসীকে জানান দিলাম, আমরা আছি, আমরা থাকবো, আগামীর নির্বাচনও আমরা করবো৷ সেই নির্বাচনে রাঙ্গুনিয়াবাসীর নির্মোহ, পরিচ্ছন্ন রায়ের অপেক্ষায় আমরা রয়েছি। এলডিপি’র দলীয় মনোনয়ন আমরা পেয়েছি, জোটের মনোনয়নও আমরা পাবো, সেই প্রত্যাশা করছি। আজকের গণমিছিলের মাধ্যমে আপনাদের যে রায় এবং সমর্থন পেলাম তার জন্য কৃতজ্ঞ। আগামী নির্বাচনেও আপনাদের দোয়া ও সমর্থন পাবো সেই প্রত্যাশা করি। আগামী নির্বাচনে সকল বাধা ডিঙ্গিয়ে যেনো বিজয়ী হয়ে রাঙ্গুনিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারি, সেই প্রত্যাশা করি।”এসময় উপস্থিত ছিলেন উত্তরজেলার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা এলডিপি’র আহবায়ক ফজলুল কাদের তালুকদার, সদস্য সচিব আহমদ কবির, যুগ্ম আহবায়ক আবু তাহের, জোনাইদুল আলম চৌধুরী প্রমুখ।ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি নুরুল আলম

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page