১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় কুড়িগ্রাম থেকে যোগ দিবেন ৪০ হাজার নেতাকর্মী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

রংপুরে প্রধানমন্ত্রীর বিভাগীয় সমাবেশে কুড়িগ্রাম থেকে যোগ দিবেন প্রায় ৪০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়ার জন্য ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৯ উপজেলা ৩ পৌরসভা ও ৭৩ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা রংপুরে জনসভায় যোগ দিবেন।কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সুত্রে জানা গেছে, এই জনসভাকে সফল করার জন্য কুড়িগ্রাম থেকে নেতাকর্মী যাতায়াতের জন্য মিনিবাস ২০০টি নাইটকোস ১০০টি, ট্রাক ১০০টি, ৫ শতাধিক প্রাইভেটকার-মাইক্রো, সিএনজি-অটো ১ হাজার, মোটরসাইকেল ৩ হাজার ও দুটি ট্রেন যোগে যাবেন নেতাকর্মীরা। এছাড়াও কয়েক হাজার নেতাকর্মী ইতিমধ্যে বিভিন্ন উপায়ে রংপুরে পৌঁছে গেছেন।জেলা আওয়ামী লীগের সদস্য খ ম আতাউর রহমান বিপ্লব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কুড়িগ্রামের নেতাকর্মীরা উজ্জীবিত। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে জনসভায় যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইতে হয় না, তবুও কুড়িগ্রাম বাসির দাবি মেডিকেল কলেজ, কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক অঞ্চল। পাশাপাশি ছোট ছোট শিল্প কলকারখানা করার দাবি কুড়িগ্রাম বাসির।কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল ভৌমিক বলেন, দীর্ঘ একযুগ পর রংপুরে মাননীয় প্রধানমন্ত্রী আসায়। নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে বরণ করতে উন্মুখ হয়ে আছে। কুড়িগ্রাম তথা রংপুর বিভাগের যে উন্নয়ন করেছেন, তাঁর কাছে আর আমাদের তেমন কোন চাওয়া পাওয়া নেই। রংপুর অঞ্চলে কি করতে হবে তা তাঁর ভালোভাবে জানা রয়েছে। তবে এখানকার তিস্তা নদী তীরবর্তী মানুষের প্রত্যাশা তিনি তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা দিবেন।কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ৫০ হাজার নেতাকর্মী কুড়িগ্রাম থেকে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা ৪০ হাজার নেতাকর্মীর যাতায়াতের জন্য যানবাহন নিশ্চিত করেছি। আসা করি স্বতঃস্ফূর্ত ভাবে নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়ে জনসমুদ্রে পরিনত করবে ইনশাআল্লাহ। জনসভা সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ বিভিন্ন উদ্যোগ গ্রহন করায় শহর এবং নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তোরণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা জেলা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page