মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, ওসি মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।শেষে প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মসংস্থানকারীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।





মন্তব্য