৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

মুরাদনগরে সালিশি বৈঠকে ঘাতকের ছুরিকাঘাতে নিহত ১ আহত ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বশির আহম্মেদ ডালিম,কুমিল্লা জেলা প্রতিনিধি>>> কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর বাজারে ঘাতকের ছুরিকাঘাতে রাজিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।নিহত রাজিব রহিমপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।আহতরা হলো, নবীপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোজাফ্ফর আহমেদ (৬০), তার ছেলে আক্তার হোসেন (৩০) ও ছোট ভাই জসিম উদ্দিন (৫৫) ।গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৮টায় পাওনা টাকা নিয়ে সালিশী বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।ঘাতক মারুফ (২০) মোচাগড়া গ্রামের আবুল কালামের ছেলে।দুর্দান্ত এই কিলারকে চট্রগ্রাম থেকে ভাড়া করে আনা হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়,নবীপুর গ্রামের আক্তারের স্ত্রী রাবেয়ার (৩৬) সাথে একই এলাকার ফারুকের স্ত্রী শিরিন (৩৪) নামে এক মহিলার দশ হাজার টাকার লেনদেন নিয়ে কিছুদিন পূর্বে ঝগড়া ও মারামারি হয়।বিষয়টি সমাধানের লক্ষ্যে বৃহষ্পতিবার সন্ধ্যার পর স্থানীয় মেম্বার মাইন উদ্দিন ও কামাল মাস্টারসহ সালিশী ব্যাক্তিবর্গ নবীপুর স্টেশনে একটি অফিসে বসেন।সালিশ চলাকালীন অবস্থায় দুজন অপরিচিত যুবক এসে বলেন কিসের বিচার ?তাকে (রাবেয়াকে) ধর! এই বলে ভিতরে ডুকে।কিছু বুঝে উঠার আগেই সকলের সামনে রাবেয়াকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়।তখন রাজিব মহিলাকে বাঁচাতে এগিয়ে যান।এতে ক্ষিপ্ত হয়ে রাজিবের বুকে ও পেটে ছুরিকাঘাত করেন ঘাতক।মুহুর্তের মধ্যেই আক্তার ,মোজাম্মেল,ও জসিমকে কুপিয়ে গুরুতর যখম করে।বেপরোয়া ছুরিচালনা দেখে স্থানীয় সাহসী যুবক আলমগীর হোসেন তাকে পেছন থেকে ছুরিসহ জড়িয়ে ধরে পুলিশে সোপর্দ করেন।ঘাতক পেশাদার কিলার গ্রুপের সদস্য হতে পারে ধারনা করছেন স্থানীয়রা।প্রত্যক্ষদর্শী রাবেয়া আক্তার বলেন,টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কিছুদিন পুর্বে পাশের বাড়ির শিরিনের সাথে হাতাহাতি হয়।ওটার বিচারের জন্য নবীপুর স্টেশনে একটি অফিসে আসি।সেখানে প্রতিপক্ষ শিরিন আগে থেকে তার দেবরকে দিয়ে ভাড়াটে পোলাপাইন রাখে।বিচারচলাকালীন সময় ভাড়াটে খুনি আচমকা ভেতরে ডুকে আক্রমন করে।রাজিব আমাকে বাঁচাতে গেলে খুনি তার কোমর থেকে ছুরি বের করে রাজিবের বুকে ও পেটে আঘাত করে।রাজিব শুধু একটা চিৎকার দেয় ‘আপা আমার কলিজাটা ছিড়ে গেছে।’নিহতের ভাই আলমগীর হোসেন জানান, আমার ভাই ফার্নিচারের নকশার কাজ করত। বৃহষ্পতিবার সন্ধ্যার পর তার বন্ধুর সাথে সালিশী দেখতে যায়।সেখানে ঘাতকের হাত থেকে মহিলাকে বাঁচাতে গিয়ে ভাড়াটে খুনির হাতে নির্মমভাবে খুন হয়।সে বিয়ে করেছে ৩ বছর হয় দুই বছরের একটি শিশু পুত্র আছে।আমরা এই হত্যারীসহ জড়িতদের ফাঁসি চাই।সালিশী কামাল মাস্টার বলেন, বিচার প্রায় শেষ এমতাবস্থায় দুটি অপরিচিত ছেলে ভীতরে ঢুকে।ধর বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেই আচমকা আক্রমন করে।প্রথমে মনে হয়েছে কিল ঘুষি দিচ্ছে। তাৎক্ষনিক রক্তপাত দেখে লক্ষ করা গেছে ওর হাতে চকচকে ধারালো অস্ত্র।কিলার ভাড়াটে ও দুর্দান্ত।তাকে আটক করে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক বলেন,হত্যাকান্ডে জড়িত প্রধান আসামীকে আটক করা হয়েছে।সে একাই ছুরিকাঘাত করেছে।এতে আরো ৩ জন আহত হয়েছে ।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page