১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক:
পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট
     
             

মীরসরাইয়ে বেপজায় দক্ষিণ কোরীয় ৮ কোটি ডলারের বিনিয়োগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যাগ, লাগেজ ও উচ্চমানের পোশাক উৎপাদন কারখানা স্থাপনে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এই বিনিয়োগের মাধ্যমে বেপজা বাংলাদেশের শিল্পোন্নয়নে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করল।সোমবার ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে ৮ কোটি মার্কিন ডলার প্রস্তাবিত বিনিয়োগের এ চুক্তি স্বাক্ষর হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান বোমজুন পার্ক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।চুক্তি অনুযায়ী, পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমির ওপর কারখানা স্থাপন করবে। কারখানায় হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজসহ নিট ও ওভেন গার্মেন্টস পণ্য— যেমন পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার এবং আন্ডারগার্মেন্টস উৎপাদন করা হবে।প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ১০ হাজার ৯৬০ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা ও সহযোগিতা প্রদানে বেপজা অঙ্গীকারবদ্ধ। তিনি পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যানকে বেপজার অধীনে পরিচালিত ইপিজেডসমূহ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও দক্ষিণ কোরীয় উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে অনুরোধ জানান।তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের উন্নত সেবা দিতে বেপজা ধারাবাহিকভাবে সেবা ব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন ও ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে। প্রতিনিয়ত আগের চেয়ে ভালো করার মাধ্যমে বেপজা তার প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব অবস্থান ধরে রাখবে।অনুষ্ঠানে বোমজুন পার্ক জানান, তাদের প্রতিষ্ঠান কোচ ও কেট স্পেডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ উৎপাদন করবে। তিনি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎপাদন গন্তব্য হিসেবে উল্লেখ করেন এবং বেপজার দ্রুত, সহজ ও বিনিয়োগবান্ধব সেবার প্রশংসা করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত।
কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব

You cannot copy content of this page