২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • মালদ্বীপে কর্মক্ষেত্রে আহত প্রবাসীর পাশে দাঁড়ালো বাংলাদেশ হাইকমিশনার।
  • মালদ্বীপে কর্মক্ষেত্রে আহত প্রবাসীর পাশে দাঁড়ালো বাংলাদেশ হাইকমিশনার।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি কর্মী জনাব সেলিমের দেশে ফেরার জন্য একটি বিমান টিকিট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। গতকাল তিনি মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে বর্ণিত কর্মীকে দেখতে যান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে উক্ত এয়ার টিকেট প্রদান করা হয়। এই সময় হাইকমিশনের কল্যাণ সহকারী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
    জনাব সেলিম ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি মালদ্বীপে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় আহত হন। মান্যবর হাইকমিশনার জনাব সেলিমের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি সর্বদা মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আকাঙ্খা ব্যক্ত করেন। প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে মর্মে তিনি আশাবাদ করেন।
    উল্লেখ্য, কিছু দিন পূর্বে মালেতে একটি নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে জনাব সেলিম গুরুতর আহত হন । ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার পরে তাকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য দেশে পাঠানোর পরামর্শ প্রদান করা হয়। তার পাসপোর্ট না থাকায় মিশনের পক্ষ হতে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয় এবং দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। জনাব সেলিম আজ মালদ্বীপ হতে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page