২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সদরপুরে বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারিতে অবৈধ পার্কিং উচ্ছেদ, বদলে গেল পরিবেশ উজবেকিস্তান সফরের আগে বড় ধাক্কা, বরখাস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা কাতারে সাউইস্ট গাড়িতে বিশেষ ছাড়: ডাউনপেমেন্ট ছাড়াই মিলছে আইফোন ১৭ চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু বক্স অফিসে অপ্রতিরোধ্য ইমরান হাশমির ‘আওরাপন ২’, ২০০ কোটির পথে যাত্রা শেকড় অটুট রেখে নতুন পথে আর্টসেল: বদলে যাওয়া সময়ের সাথে ব্যান্ডের সুর ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং!
আন্তর্জাতিক:
চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের
     
             

মালদ্বীপে আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি ২০২৬-বাস্তবায়নে দু-দেশের প্রতিরক্ষা কূটনীতি আরও জোরদারের আস্বাস।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি ২০২৬-এ অংশগ্রহণকারী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর একটি প্রতিনিধিদল মালদ্বীপে অবস্থানকালে বাংলাদেশ হাইকমিশনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সৌজন্যে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলটি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম-এর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ–মালদ্বীপ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষত সামরিক প্রশিক্ষণ, ক্যাডেট ও যুব পর্যায়ে বিনিময় কর্মসূচি, ভবিষ্যৎ যৌথ কার্যক্রম এবং উদীয়মান সামরিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।মান্যবর হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম প্রতিরক্ষা কূটনীতিকে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্কের একটি অগ্রাধিকারপ্রাপ্ত স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচির মতো উদ্যোগগুলো ভবিষ্যৎ সামরিক নেতাদের মধ্যে আস্থা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের কর্মসূচিকে বাংলাদেশের সামরিক সফট পাওয়ার ও সামরিকভিত্তিক জনকূটনীতির একটি কার্যকর মাধ্যম হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি সকল ক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশনের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।উল্লেখ্য, আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি ২০২৬ মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ, মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল-এর ক্যাডেটদের অংশগ্রহণে, যা আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও আস্থাবর্ধক ব্যবস্থার প্রতি দেশগুলোর যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর প্রতিনিধিদলটি ৩০ ডিসেম্বর ২০২৫ মালদ্বীপে আগমন করে এবং ৯ জানুয়ারি ২০২৬ কর্মসূচি শেষে প্রত্যাবর্তনের কথা রয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদ, মহাপরিচালক, কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি মালদ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করে, যার মধ্যে রয়েছে— প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পলিসি একাডেমি, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স , হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশন, ট্রান্স মালদিভিয়ান এয়ারওয়েজ টার্মিনাল, মালে শহরের ঐতিহাসিক স্থানসমূহ, কে. হুরা দ্বীপ, MNDF কোস্ট গার্ড জাহাজ ‘হুরাভী’, গিরিফুশি প্রশিক্ষণ কেন্দ্র, ক্রস রোডস মালদ্বীপ, ভিলিমালে ফায়ার অ্যান্ড রেসকিউ ট্রেনিং স্কুল এবং মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। এই পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে ক্যাডেটরা মালদ্বীপের প্রতিরক্ষা অবকাঠামো, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ ব্যবস্থার ওপর প্রত্যক্ষ ধারণা লাভ করেন।প্রতিনিধিদলটি মালদ্বীপের প্রতিরক্ষা উপমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্স, পুলিশ কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যা দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করেছে।এই সফর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সামরিক থেকে সামরিক, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান এবং জনগণ থেকে জনগণের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং যুব ও ক্যাডেট পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হয়।উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে, যা বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় প্রতিরক্ষা কূটনীতি ও সামরিক সফট পাওয়ার ব্যবহারের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কাতারে সাউইস্ট গাড়িতে বিশেষ ছাড়: ডাউনপেমেন্ট ছাড়াই মিলছে আইফোন ১৭
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।

You cannot copy content of this page