২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার স্থবির শান্তি আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়েছে ইরান যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন জিরা নাকি মৌরির পানি? চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপের অদূরে ধিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আড়াইটার দিকে স্থানীয় একটি কনস্ট্রাকশন কোম্পানির গেস্ট হাউজে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য মালদ্বীপের রাজধানীতে প্রেরণ করা হয়েছে।নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুজন হলেন— জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।জানা গেছে, বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকেই মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ ওই আইল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বরাত দিয়ে জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে; তাদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ দুর্ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে অবস্থানরত বি এন পি জামায়াত প্রবাসে অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এদিকে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাধ্যমে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন এবং তাদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page