৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

মাওলানা রফিকুল ইসলাম মাদানী ইস্যুকে কেন্দ্র করে সুনামগঞ্জের বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রে হামলা ভাংচুর, আটক ৫; পুলিশের ২৭ রাউন্ড ফাঁকা গুলি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>আলোচিত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী ইস্যুকে কেন্দ্র করে ওয়াজ মাহফিলে আসা একদল বিক্ষুব্ধ জনতা সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। হামলায় পুলিশের দুই সদস্য আহত হন। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৫ জন হামলাকারীকে আটক করেছে।এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের মুহুর্মুহু ফাঁকা গুলিতে আশপাশের সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে গতকাল (১৯ ফেব্রুয়ারী) রোজ সোমবার রাত সাড়ে বারোটার দিকে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে পুলিশ তদন্তকেন্দ্রে।এদিকে হামলার ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে ২ দিনব্যাপী অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজক কমিটি হিলফুল ফুজুলের সংঘটনের অনেক নেতাই আত্মগোপনে রয়েছেন।জানা যায়, তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে হিলফুল ফুজুল পরিষদ বাদাঘাটের ব্যানারে (১৯ ফেব্রুয়ারী) সোমবার ও ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার) দুইদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে।এতে সোমবার রাতে আলোচিত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে মাহফিলস্থলে নিয়ে আসার চেষ্টা করেন আয়োজকরা। কিন্তু তাতে প্রশাসনের অনুমতি মেলেনি। যদিও রাত বারোটার দিকে মাওলানা মাদানি মাহফিলস্থলের বাইরে বাদাঘাট বাজারে অবস্থান করছিলেন বলে শোনা যাচ্ছিল। পরে এ নিয়ে আয়োজকদের সঙ্গে প্রশাসনের অনেক দেন-দরবার চলে। শেষ পর্যন্ত বিষয়টিতে সমাধানে না আসায় আয়োজক কমিটি তাদের মাহফিল এদিনের মতো সমাপ্ত ঘোষণা করে এবং মাহফিলে আসা জনতাকে বাড়িতে চলে যাওয়ার অনুরোধ করে।এদিকে মাহফিল সমাপ্ত ঘোষণা করলে ক্ষিপ্ত হয়ে উঠে আগত লোকজন। পরে বিক্ষুদ্ধ জনতা নানা শ্লোগান ধরে বাজারের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতার একটি অংশ বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে ও ভাংচুর চালায়। ভাংচুরকারীরা তদন্ত কেন্দ্রের বাঁশের বেড়া ও সাইনবোর্ড উপড়ে ফেলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় কোন হতাহতের ঘটনার কোন খবর এ নিউজ লিখা পর্যন্ত পাওয়া যায়নি।এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আজ মঙ্গলবার বিকেল ৩টায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নামজুল বাদি হয়ে হামলাকারী ১২জনের নাম উল্লেখ করে অগ্যাতনামা আরো বেশ কয়েকজনকে আসামী করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে ও তিনি জানান।সুনামগঞ্জ প্রতিনিধি ২০.০২.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page