সরওয়ার কামাল কক্সবাজার-২৯ অক্টোবর
মহেশখালীতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদক এবং হত্যাচেষ্টাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ও বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী এস.এম সালাউদ্দিনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে সর্বমোট ৯টি গ্রেফতারি পরোয়ানা ছিল।পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের দিকনির্দেশনায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার খুলশী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এস.এম সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত এস.এম সালাউদ্দিনের পিতার নাম মৌলভী জকরিয়া। তার ঠিকানা: সিকদার পাড়া, গোরকঘাটা, মহেশখালী পৌরসভা, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে রয়েছে— মহেশখালী থানার মামলা নং-০৫(৭)২০, ধারা-১৯এ/১৯(এফ) আর্মস অ্যাক্ট ১৯৭৮; ডিএমপি ঢাকার সবুজবাগ থানার মামলা নং-১২(৮)১৬ (তিন লক্ষ পিস ইয়াবা উদ্ধার); মহেশখালী থানার জিআর নং-১৬৬/২০, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১; মহেশখালী থানার মামলা নং-২৩, জিআর-৭৪/২১, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ)/৪১; মহেশখালী থানার মামলা নং-১০, জিআর-১৮৩/২০, ধারা-১৯এ আর্মস অ্যাক্ট ১৯৭৮; মহেশখালী থানার মামলা নং-০৬, জিআর-২৪৭/২২, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৫০৬ পেনাল কোড ১৮৬০; মহেশখালী থানার মামলা নং-২৪, জিআর-৭৫/২১, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড ১৮৬০; এবং সিআর মামলা নং-১০৭০/২৫।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র মামলায় ২টি, মাদক মামলায় ৪টি এবং অন্যান্য মামলায় ৩টিসহ সর্বমোট ৯টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





মন্তব্য