২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু জনগণের আস্থা অর্জনই সরকারি কর্মকর্তাদের লক্ষ্য: চট্টগ্রামের ডিসি সাতকানিয়ায় সড়কে ড্রেন উপচে টয়লেটের নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী দুর্গা ও শিব মন্দিরের ৪০তম মহোৎসব উদযাপন পরিষদ গঠন ‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার-

বড় মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে আনোয়ার হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার দুপুর ১২টার দিকে ফকিরাঘোনা মিয়াজির পাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ার হোসেন বড় মহেশখালীর মুন্সীর ডেইল এলাকার মৃত তজু মিয়ার ছেলে। । তিনি বড় মহেশখালীর ‘বুশরা ডেকোরেশন’ দোকানে প্রায় দেড় বছর ধরে কাজ করতেন। জানা গেছে, মাত্র ৯ মাস আগে তিনি বিয়ে করেছেন এখনো কোন সন্তান হয়নি।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে আনোয়ার বুশরা ডেকোরেশন দোকান থেকে মালামাল বোঝাই করে ট্রলি গাড়ি নিয়ে ফকিরাঘোনায় চলমান কাজে মালামাল দিয়ে আসার পথে মিয়াজির পাড়া এলাকায় পৌঁছালে ট্রলি গাড়িটির এক চাকা উল্টে যায় এবং তিনি চাকার নিচে পড়ে যান।বুশরা ডেকোরেশনের মালিক জাহাঙ্গীর জানান, সকালেই তিনি তার দোকানের ৬ জন স্টাফকে বিভিন্ন চলমান কাজে পাঠিয়েছিলেন। আনোয়ারকে মালামাল নিয়ে ফকিরাঘোনায় কাজের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। তিনি বলেন, হঠাৎ করে এমন দুঃসংবাদ আসবে কল্পনাও করিনি। ছেলেটা খুবই ভালো ছিল, আমার দোকানে কাজ করছে প্রায় দেড় বছর হবে।হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, আনোয়ারকে মুমূর্ষু অবস্থায় চাকার নিচে পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আনোয়ারের সহকর্মীরা জানান, তিনি খুবই ভালো ছেলে ছিলেন। কয়েকদিন আগেই কাজ করতে গিয়ে তার হাত ভেঙে গিয়েছিল, সেখান থেকে সুস্থ হয়ে মাত্র কয়েকদিন হলো কাজে ফিরেছিলেন। এক সহকর্মী বলেন, এমন সংবাদ পেয়ে ছুটে এসেছি, খুব কষ্ট লাগছে। আমরা সবাই মিলে পিকনিকে যাওয়ার জন্য তার জন্যও জার্সি অর্ডার দিয়েছিলাম, এখন সেই জার্সিও তার স্মৃতি হিসেবে রয়ে যাবে।প্রতিবেদন লিখা পর্যন্ত আনোয়ারের মরদেহ বর্তমানে মহেশখালী হসপিটালে রয়েছে।এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে ট্রলি গাড়ির চলাচলে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জনগণের আস্থা অর্জনই সরকারি কর্মকর্তাদের লক্ষ্য: চট্টগ্রামের ডিসি
সাতকানিয়ায় সড়কে ড্রেন উপচে টয়লেটের নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা
সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী দুর্গা ও শিব মন্দিরের ৪০তম মহোৎসব উদযাপন পরিষদ গঠন
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা
প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার
ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন

You cannot copy content of this page