আরিফা আক্তার
মহীয়সী নারী ছিলেন
বেগম খালেদা জিয়া,
গর্ব করে বাংলার মানুষ
তার কৃতিত্ব নিয়া।
দেশের জন্য অকাতরে
করে গেলেন কাজ,
কোটি মানুষের জন্য তিনি
ছিলেন মাথার তাজ।
আপসহীন নেত্রী তুমি
ছিলোনা অহংকার,
দেশের জন্য থাকলে তুমি
বন্দি কারাগার।
চিরবিদায় নিলে তুমি
সবাইকে কাঁদিয়ে,
অমর হয়ে থাকবে তুমি
কোটি মানুষের হৃদয়ে।











মন্তব্য